সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে বাংলাদেশের ডেপুটি স্পিকারের নেতৃত্বে ৫ সদস বিশিষ্ট প্রতিনিধি দল অংশ গ্রহন করছেন

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে বাংলাদেশের ডেপুটি স্পিকারের নেতৃত্বে ৫ সদস বিশিষ্ট প্রতিনিধি দল অংশ গ্রহন করছেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির নেতৃত্বে পাঁচ (০৫) সদস্য বিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিতব্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এ অংশ গ্রহণ করছেন।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মাহবুবুল আলম এমপি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিষ্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৩ থেকে ১৯ সেপেটেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনে “পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব” প্রতিপাদ্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারি পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এ ছাড়াও ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ Alan Winde এর সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন ।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পীকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে ।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC) এর নেতৃবৃন্দের সঙ্গেও বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল সংসদীয় গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কর্মশালায় মিলিত হবেন ।

প্রতিনিধিদল সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার ১৭:২৫ ঘটিকায় ফ্লাইট নং EK-586 যোগে ঢাকা প্রত্যাবর্তন করবেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM