সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষের রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষের রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

মাতৃভাষা বাংলা নিয়ে দেশের অন্যতম বৃহৎল মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম বর্ষের রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বাছাই শেষে রংপুর বিভাগের সেরা বাংলাবিদরা ঢাকায় অনুষ্ঠিতব্য মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বাছাইপর্বে বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা ভাষা, বানান ও এর সঠিক ব্যবহার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সপ্তমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্পাহানি টি লিমিটেড।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং প্রথিতযশা আবৃত্তিশিল্পী মাহীদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল আইয়ের তাহের শিপন।

পরে নির্বাচিত প্রতিযোগীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। এছাড়া সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় সেরা তিনজনের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক (রংপুর) মোহাম্মদ শাহাদাত হোসেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন এবং ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে বিভাগীয় সেরা ২০ প্রতিযোগী নির্বাচন করা হয়।

পরে বিচারকরা প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের শুদ্ধ প্রয়োগের দক্ষতা যাচাই করেন। এর মধ্য থেকে সেরারা ঢাকায় অনুষ্ঠিতব্য মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা আর্থিক পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি।

দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া সেরা ১০ প্রতিযোগীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি দেওয়া হবে।
 

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM