সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ঈদের দিনে সড়কে প্রাণ গেল পিকআপচালকের, আহত ৪

ঈদের দিনে সড়কে প্রাণ গেল পিকআপচালকের, আহত ৪

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগরীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে নগরীর হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক মিনহাজুল ইসলাম। তার গ্রামে বাড়ি বগুড়ায়, বাবার আজগার আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হানিফ পরিবহনের যাত্রীবাহি বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। বাসটি হাজিরহাট এলাকায় আসলে রংপুর থেকে সৈয়দপুরগামী মুরগিবাহি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপচালক মিনহাজ নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM