জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ডেমক্রেসিওয়াচ এর আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকালে রংপুর ক্লাস্টার অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোছাঃ সুলতানা আকতার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনিটরিং এ- ইভালুয়েশন কো- অডিনেটর মো: ফয়সাল হাবীব, এডভোকেসি এ- নেটওয়ার্কিং কো- অডিনেটর জুলিয়া আকতার চৌধুরি, রংপুর জেরা প্রকল্প সমন্বয়কারী আরফিনা আকতার, ফিন্যান্স এ- এডমিন কো-অডিনেটর কামরুল হাসান ও মাঠ সমন্বয়কারী রনজিতা দাস পুজা সহ রংপুর সদর উপজেলার ০৫ টি ইউনিয়নের নারী নেতৃী বৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন ও ০১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে নারী নেতৃবৃন্দরা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করেন। আজকের এই সোনার বাংলাদেশ গড়বার পিছনে তার যে গৌরবময় কর্ম জীবন সে বিষয়ে আলোকপাত করা হয়। আলোচনা শেষে সকলে তার স্বপ্ন পুরণে অঙ্গিকার বদ্ধ হয়ে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আতœার রুহের মাগফেরাত কামনা করা দোয়া মোনাজাত করেন।
















