জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ডেঙ্গ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি পালন করেছে রংপুর জেলা যুবলীগ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি।সচেতনতামূলক এ কার্যক্রম থেকে রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে মশক নিধনে স্প্রে করার পাশাপাশি ঝোপ-ঝাড় পরিস্কার করাসহ এলাকাবাসীকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. লুৎফে আলী রনি, রংপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সদস্য কামরুজ্জামান লিটন, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমনসহ অন্যরা।
যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে রংপুর জেলা যুবলীগ নানা মানবিক কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
















