সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ:

দ্বাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক আজ কমিটি সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মোফাজ্জল হোসাইন চৌধুরী, ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, মোঃ রেজাউল হক চৌধুরী এবং মাহফুজা সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিষয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে মুজিব নগরে একটি স্মৃতি কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকের শুরুতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগরে গঠিত অস্থায়ী সরকার এবং পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM