সর্বশেষ
সর্বশেষ

নব নিযুক্ত সচিব ড. মোঃ আনোয়ার উল্যাহর সংসদ সচিবালয়ে যোগদান

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নব নিযুক্ত সচিব ড. মোঃ আনোয়ার উল্যাহ এফসিএমএ সংসদ সচিবালয়ে যোগদান করেছেন। এসময় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরপর সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষয়ক্ষতি হওয়া জাতীয় সংসদ ভবনের সংস্কার কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো: আনোয়ার উল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।

তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে ১৯তম ও ৮ম স্থান অধিকার করেন এবং কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডের ম্যাচস্ট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এম বি এ এবং ম্যানেজেরিয়াল কন্ট্রোল ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা লাভ করেন। তিনি আই সি এম এ বি হতে এফ সি এম এ ডিগ্রী অর্জন করেছেন। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ড থেকে তিনি পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন।

স্থানীয় সম্পদ আহরণ ও স্থানীয় উন্নয়নে সম্পদের সর্বোচ্চ প্রয়োগ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, জাতীয় বাজেট ব্যবস্থাপনা, দাপ্তরিক তথ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১২ টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM