সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম বৈঠক অনুষ্ঠিত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ:

একাদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম বৈঠক আজ কমিটি সভাপতির অনুপস্থিতিতে কমিটির সদস্য আয়েশা ফেরদাউস এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইমরান আহমেদ, পংকজ নাথ, মোঃ সাদেক খান, মোঃ ইকবাল হোসেন এবং হাবিবুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ এর সংশোধনকল্পে আনীত ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল-২০২৩’ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে স্থায়ী কমিটি কর্তৃক ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ কে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আনীত ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল-২০২৩’ পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংশোধিত, সংযোজিত ও পরিমার্জিত আকারে রিপোর্ট সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহাপরিচালক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM