জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরে বাগপুর জুনিয়ার ষ্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাগপুর জরিয়ার ষ্পোটিং ক্লাব বড়বিল গংগাচড়া রংপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গংগাচড়া উপজেলা বিএনপি সহ সভাপতি মোঃ নাজমুল ইসলাম হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গংগাচড়া উপজেলা বিএনপির যুগ্ম সাঃ সম্পাদক আইয়ুব আলী। এ সময় উপস্থিত ছিলেন বড়বিল ইউনিয়ন বিএনপি অন্যন্যা নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় চেম্পিয়ান হয় ঠাকরাদাও ষ্পোটিং ক্লাব এবং রানার আপ হয় বাঘপুর ষ্পোটিং ক্লাব। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
















