জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরে ’ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানকে নিয়ে প্রকাশিত হলো ‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান’ বই এর মোড়ক উন্মোচন করা হয়। শুক্রবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে আইডিয়া প্রকাশন আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়কউন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খান, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ, লেখক ও সংস্কৃতিকর্মী মনোয়ারা বেগম, লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম, মুকুল। স্বাগত বক্তব্য রাখেন বইটির লেখক ও প্রকাশক কবি সাকিল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অ্যাড. মাসুম হাসান, ড. শাহ সুলতান তালুকদার, কবি মাহবুবা লাভীন, শিক্ষক ও লেখক শাহিনা সুলতানা, ফিরেদেখা’র সভাপতি এমাদউদ্দিন আহমেদ, কবি বাদল রহমান, ড. মাহমুদুল আলম,
কবি হেলেন আরা সিডনী, রওশন আরা সোহেলী, ময়নুল হোসেন, আলআমিন ইসলাম, পূর্ণিমা রানী, রাজেন দাশ, নাহিদা ইয়াসমিন, নীল রতন সরকার, ডা. এজেডএম মোতাখখারুল ইসলাম হৃদয় প্রমুখ। এছাড়াও রংপুর জিলা স্কুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি রবীন জাকারিয়া ও কেয়া তালুকদার।














