সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৪ জুলাই, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক আজ কমিটির সভাপতি শ.ম. রেজাউল করিম এর সভাপতিত্বে  সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান, বি. এম. কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী নয়ন, মোঃ রশীদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা সজল, এবং আশিকা সুলতানা বৈঠকে অংশগ্রহন করেন।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থা/প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে ভ্যাক্সিন ক্রয় সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দূর্নীতির অভিযোগ পাওয়ায় সংসদীয় কমিটির মধ্য থেকে বি. এম. কবীরুল হক, নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং মশিউর রহমান মোল্লা সজল এর সমন্বয়ে ০৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সুপারিশ করা হয়।

কোটা পদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্তটি আদালতের বিবেচনাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত রাখার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, এবং বিভিন্ন সংস্থা প্রধানগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM