জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
বিদ্যুতের অসহনীয় মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবিতে রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবশে অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবশে রংপপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলা হিরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।














