সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগ যৌতুক বিহীন ১২ জনের বিয়ে

রংপুরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগ যৌতুক বিহীন ১২ জনের বিয়ে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে একই মঞ্চে ১২ জোড়া যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর রুপকথা থিমপার্কে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছেন। এর মধ্যে ৫০ হাজার টাকা দেনমোহর আদায় করে নীলফামারী ডিমলার বাবুরহাট এলাকার রাকিবুজ্জামানের সাথে ডিমলার দক্ষিণ তিতপাড়ার তাসনিমা জান্নাত তাসমি, ৫০ হাজার টাকা দেন মোহর আদায় করে মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফুয়াদ মিয়ার সাথে মিঠাপুকুর শুকুরেরহাট গেনারপাড় এলাকার হাওয়া বিবি,

২০ হাজার টাকা দেন মোহর আদায় করে গাইবান্ধা সুন্দরগঞ্জ ধুবনী কঞ্চিবাড়ির আল মামুন মিয়ার সাথে সুন্দগঞ্জ বেলকার জুলি আক্তার, এক লাখ টাকা দেন মোহর আদায় করে নওগাঁ কয়াভবানীপুর এলাকায় মনিরুল ইসলামের সাথে একই এলাকার তানিয়া ইয়াসমিন বর্না, ১০ হাজার টাকা দেন মোহর আদায় করে কুড়িগ্রামে নাগেশ্বরী রতনপুরের রুহুল প্রামাণিকের সাথে আঙ্গুরিয়া এলাকার কেয়া জান্নাতি একা, দেড় লাখ টাকা দেনমোহর আদায় করে দিনাজপুর পার্বতীপুর দোলাপাড়ার শামিম আখতারের সাথে পার্বতীপুর দূর্গাপুরের জহুরুন নেছা টুম্পা, ৬৫ হাজার ৫৯৯ টাকা দেন মোহর আদায় করে দিনাজপুর নবাবগঞ্জের ভেলপুকুরিয়া গ্রামের রাইদ সরকারের সাথে ফুলবাড়ি স্বজনপুকুর এলাকার মোবাশ্বিরা,

৫০ হাজার টাকা দেন মোহর আদায় করে, ঢাকা মোহাম্মদপুরের জাহিদুল ইসলামের সাথে রাজশাহী মঙ্গলবাড়ি এলাকার সার্জিনা আক্তার, ৫০ হাজার টাকা দেনমোহর আদায় করে মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফাহিম মিয়ার সাথে মিঠাপুকুর জীবনপুরের নুসরাত জাহান আন্নিমনি, ২৫ হাজার টাকা দেনমোহর আদায় করে সিরাজগঞ্জ বহুলা এলাকার সাব্বির হাসান রাব্বীর সাথে সিরাজগঞ্জ জানপুর এলাকার নাসরিন জাহান নিতু, ১০ হাজার টাকা দেনমোহর আদায় করে পাগলাপীর কিশামত হরকলি তানজীর ইসলামের সাথে গঙ্গাচড়া বেতগাড়ি এলাকার মনিরা খাতুন সুইটি এবং ৫১ হাজার টাকা দেনমোহর আদায় করে দিনাজপুর বীরগঞ্জের সাতোর এলাকার শাহরিয়ার ইসলাম লিখনের সাথে কক্সবাজার ওয়াহেদের পাড়া গ্রামের শারমিন সুলতানার বিয়ে অনুষ্ঠিত হয়।

‘যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি’ শ্লোগানকে সামনে রেখে ১২ জোড়া বিয়েকে ঘিরে ব্যাপক আয়োজন করে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। বর ও কনেদের সাজিয়ে ঘোড়ার গাড়িতে করে কমিউনিটি সেন্টারে আনা হয়। সেখানে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন। এরপর বর ও কনের পরিবারের উপস্থিতিতে বিয়ে পড়ান বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন। বিয়ে পড়ানোর শেষ বর, কনে, তাদের পরিবারের সদস্যসহ প্রায় এক হাজার মানুষকে আপ্যায়ন করা হয়।

সেই সাথে নতুন সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। মোহরানা পরিশোধ করে যৌতুক বিহীন বিয়ে করায় ১২ জোড়া দম্পতিকে কক্সবাজারে মধুচন্দ্রিমার ব্যবস্থা করেছে সংস্থাটি। বর তানজীর ইসলাম বলেন, যৌতুক বিহীন ও মোহরানা আদায় করে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে করতে পেরে আমি অনেক আনন্দিত। আয়োজকরা আমাদের যথেষ্ট সম্মান করেছেন এবং ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন।

এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ১২ জোড়া বিয়ে অনুষ্ঠিত হলো। এ বিয়েতে আমরা যাবতীয় খরচ বহন করেছি। আমাদের চাওয়া সমাজ থেকে যেন যৌতুক প্রথা উঠে যায়। সেই সাথে যাদের উপর বিয়ে ফরজ হয়েছে,তাদের ইসলামী শরিয়াহ মোতাবেক যেন বিয়ে হয়। আগামীতে প্রতিটি বিভাগে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM