সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন

রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মাহাবুবার রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। হালনাগাদ ছবি যুক্ত ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। ভোট গ্রহন শুরু হবে সকাল ৮ টায় চলবে বিকাল ৪ টা পর্যন্ত। আমরা সততা বজায় রেখে সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করে নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।

গতকাল (৮ ফেব্রুয়ারী) শনিবার সকালে নগরীর কলেজ রোডস্থ রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহাবুবার রহমান মঞ্জু আরও বলেন, আগামী ২২ ফেব্রুয়ারী রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের ভোট সকলের সহযোগীতায় স্বচ্ছতা বজায় রেখে দিতে চাই। তাই ভোটে সকলকে আমন্ত্রণ জানাই আপনারা এসে ভোট পরিদর্শন করবেন। কোথাও কোন ত্রুটি মনে হলে অবশ্যই নির্বাচন পরিচালনা কমিটিকে জানাবেন।

আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। আমি এই নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান সচিব মোঃ মহিউদ্দিন চিশতী হুজুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আমির হোসেন, আলহাজ্ব আশিকুর রহমান, রবিউল ইসলাম, আফজাল হোসেনসহ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সঞ্চালনা ও নির্বাচনের তফশিল এবং নির্বাচনে বর্তমান হালচাল প্রসঙ্গে কথা বলেন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস সচিব মোঃ রফিকুল ইসলাম সনজু।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM