সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আলু চাষী ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

রংপুরে আলু চাষী ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

হিমাগার মালিকদের একতরফাভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রংপুরের আলু চাষী ও ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (১৯ মে) বেলা ১২টায় কাচারী বাজারস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রংপুর বিভাগীয় ও জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে বিভিন্ন শ্লোগানে মূখরিত হয়ে নগরীর টাউন হল চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করে সেখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুরের হিমাগার মালিকগণ কোন কারণ ও আলোচনা ছাড়া একতরফাভাবে হিমাগারে কৃষক ও ব্যবসায়ীদের রাখা আলুর অতিরিক্ত ভাড়া আদায় করছেন। যা অমানবিক কাজ, আমরা কৃষক কষ্ট করে আলু চাষ করি কিন্তু লাভবান হচ্ছেন হিমাগার মালিকগণ।

তাই অতিসত্বর অতিরিক্ত ভাড়া বাতিল করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা তা প্রতিহত করবো। এ ব্যপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর জেলা ও বিভাগীয় আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ^জিৎ বনিক, সহ সভাপতি আব্দুর নুর, সহ সম্পাদক মোবারক হোসেন মনছুর, কোষাধ্যক্ষ নুরুন্নবী ভুঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক মনজুম, সদস্য রাসেল, রফিকুল ইসলাম প্রমূখ।

এ সময় সমিতির নেতৃবৃন্দ ছাড়াও রংপুর জেলার সকল আলু চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM