সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের বাড়িতে হাম/লার অভি/যোগ

রংপুরে ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের বাড়িতে হাম/লার অভি/যোগ

জালাল উদ্দন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম সাগর (২৭) এর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ। হাজীরহাট থানায় দায়ের করা হয় এজাহার। গত ৯ মার্চ রাত আনুমানিক ২টার দিকে সাগর বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার বাড়িতে এসে গালিগালাজ করে এবং প্রবেশ গেট ও একটি মিক্সার মেশিন ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

পরদিন ১০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে অভিযুক্তরা লাঠিসোটা, দা, কুড়াল ও ছোরা নিয়ে দলবদ্ধ হয়ে তার বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করে। তাকে রক্ষা করতে গেলে তার মা, বাবা ও স্ত্রীকেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যায়।এ বিষয়ে হাজীরহাট থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM