জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর নগরীর বাস টার্মিনাল সংলগ্ন উলিপুর মার্কেটে উত্তরা মটরসের এসএমএল ইসুজু গাড়ি নিয়ে যাত্রা শুরু হয়েছে নিহান ইন্টারপ্রাইজের। বুধবার বেলা ১২ টায় নিহান এন্টারপ্রাইজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উত্তরা মোটর্স লিমিটেডের সিইও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে নিহান ইন্ট্রারপ্রাইজের প্রোপাইটার ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজু, ক্যাপ্টেন ব্যাকোলজির বেলাল আহমেদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন মিয়া, উত্তরা মোটর্সের হেড অব সেলস সৈয়দ মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানের শুরুতেই উত্তরা মোটর্সের মার্কেটিং বিষয়ে আলোচনা করেন উত্তরা মোটর্সের ডিজিএম আমান উল্লাহ খান। এর আগে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা আজমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাড়ি ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিবৃন্দ।
















