জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে মামলার বাদীকে মারপিটের অভিযোগ উঠেছে। আহত মামলার বাদী ( এইচএসসি পরিক্ষার্থী ) ইসরাতুল জান্নাত দোলা (২১) , রংপুর মেডিকেল কালেজ হাসপতালে চিকিৎসাধীনের রয়েছে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ইসরাতুল জান্নাত দোলা বলেন, গত ৫ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় রংপুর আদালতে মামলার হাজিরা দিতে গেলে উল্লেখিত আসামীর মা ও বাবা সহ অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদী দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় আমাকে কোর্ট চক্করের ভিতরে দেখতে পেয়ে আমাকে মামলা তুলে নেওয়ার কথা বলে, আমি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ১নং বিবাদী হাত দিয়ে আমাকে এলোপাথারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ছেলা ফেলা জখম করে ও আমাকে পা দিয়ে লাথি মেরে মাটিতে ফেলে দেয়।
এছাড়াও সকল বিবাদীধয়সহ অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখমের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়। এ ঘটনায় ৫ মার্চ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ইসরাতুল জান্নাত দোলা বাদীয় হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রংপুর মেট্রোপলিচন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেব।
















