জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও বেঙ্গল এন্ড কোম্পানীর পরিচালক মোঃ মোস্তফা সেলিম বেঙ্গলের সহযোগিতায় কিক ইউসেপ (রংপুর সিটি কর্পোরেশন) টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার বেলা ১২টায় নগরীর নিউ জুম্মাপাড়ায় ইউসেপ (রংপুর সিটি কর্পোরেশন) টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগছনের জন্য প্লাটফরম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইউসেপ এর রংপুর আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, টিম লিডার মোঃ রফিকুল ইসলাম, হেড অব ট্যাকনিক্যাল জিয়াউর রহমান, মাসুদ আলী, জ্ঞান বিকাশ প্রি ক্যাডেট স্কুলের পরিচালক রফিকুল ইসলাম মুকুল, সমাজ সেবক অজিদুল ইসলাম মঙ্গল দ্বীপ সমাজকল্যান সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















