সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ:

একাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক আজ কমিটির সভাপতির এ.কে.এম রহমতুল্লাহ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, আহমেদ ফিরোজ কবির, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম, অপরাজিতা হক এবং শাহদাব আকবর বৈঠকে অংশগ্রহণ করেন।

সভাপতির বিশেষ আমন্ত্রনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ হাইটেকপার্ক কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ৩নং সাব-কমিটির প্রতিবেদন উপস্থাপন। এছাড়া বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।

বৈঠকে সারাদেশব্যাপী হাই-টেক পার্কের আওতাধীন নির্মিতব্য আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

এছাড়া, সেবার মানোন্নয়নে টেলিটকের নেট ওয়ার্ক বৃদ্ধিকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM