সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে চিহ্নিত মা-দ-ক ব্যবসায়ী গ্রেফ -তারের দা-বিতে বি-ক্ষো-ভ মি-ছিল ও সমা-বেশ

রংপুরে চিহ্নিত মা-দ-ক ব্যবসায়ী গ্রেফ -তারের দা-বিতে বি-ক্ষো-ভ মি-ছিল ও সমা-বেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা আঞ্জুমান আক্তার শিউলিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শালবন মিস্ত্রিপাড়া যুব সামাজিক সংগঠন।

শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় নগরীর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দিরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা “শিউলি হটাও, দেশ বাঁচাও”, “মাদক সম্রাজ্ঞী শিউলিকে গ্রেফতার করতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আঞ্জুমান আক্তার শিউলি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে তিনি একসময় এলাকা ছেড়ে যেতে বাধ্য হলেও সম্প্রতি পুনরায় এলাকায় ফিরে আসার চেষ্টা করছেন বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ রক্ষার স্বার্থে শিউলির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাকে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগসমূহ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন শিউলি হটাও আন্দোলন কমিটির সভাপতি ও পূর্ব শালবন জামে মসজিদের সভাপতি এনামুল হক হাজী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু, রেভিটা বাংলাদেশের বিভাগীয় আহ্বায়ক ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসনান এবং পূর্ব শালবন জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু বলেন, “এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যাতে এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।”

সভাপতির বক্তব্যে এনামুল হক হাজী বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এলাকার শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

সমাবেশ শেষে এলাকাবাসী দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM