জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে জুম বাংলাদেশ স্কুলের শুভ উদ্বোধন করা হয়। গতকাল (২৬ অক্টোবর) বৃহস্পতিবার নগরীর রেলওয়ে স্টোশন এলাকায় জুম বাংলাদেশ, রংপুর শাখার আয়োজনে এবং পুনাক, রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় জুম বাংলাদেশ স্কুলের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার।
এ সময় উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী, রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট মোছাঃ নাছিমা সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম সহ জুম বাংলাদেশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধা বঞ্চিত পথশিশু ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জুম বাংলাদেশ রংপুর কো-অর্ডিনেটর আসিফ মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সৃষ্টির সেরা জীব, আর প্রত্যেক জীব তার সন্তানকে ভালোবাসে। তবে মানুষ একমাত্র নিজের সন্তানের পাশাপাশি অন্যের সন্তানকেও ভালোবাসে। এখানেই অন্য জীবের সাথে মানুষের পার্থক্য। তাই আমরা যারা একটু সক্ষম এগিয়ে আছি, তারা সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য এগিয়ে আসি।
আর বৈষম্যের বিরুদ্ধে বরাবরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন লড়াই করে গেছেন তার অসমাপ্ত আত্মজীবনী জীবনীতে তিনি বলেছেন, “একজন মানুষ হিসেবে, মানুষ সম্পর্কিত যা কিছু আছে, সব কিছুই আমাকে ভাবায়।” একইভাবে একজন বাঙালি হিসেবে বাঙালি সম্পর্কিত সব কিছু আমাকেও ভাবায়, যা আমার কর্মের অনুপ্রেরণা। তাই মানুষ হিসেবে আমাদের চারপাশ সম্পর্কে অন্ধ থাকার কোনো সুযোগ নেই। আমার পাশের খারাপ মানুষটিকে একটু হাত বাড়াালে সে এগোতে পারে, তাহলে আমাদের হাত বাড়াতে সমস্যা কোথায় ! ।
আমরা জানি না একটি বস্তিতে জন্ম নেওয়া শিশু একদিন কোথায় যাবে এই সম্ভাবনা দুয়ারকে সম্প্রসারিত করার জন্য হাত বাড়ানো প্রয়োজন। এই লক্ষ্যে জুম বাংলাদেশ এবং পুনাক এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে সুবিধা বঞ্চিতদের জন্য স্কুল শুরু করতে যাচ্ছে। তিনি সমাজের সামর্থ্যবানদের এই কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং অন্তত একটি সুবিধা বঞ্চিত পথশিশুর দায়িত্বভার নেওয়ার আহ্বান জানান।
















