জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর উদ্যোগে গরিব, মেধাবী ও বেকার যুবক- যুবতীদের সাবলম্বি করার লক্ষে ফ্রি কম্পিউটর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল (৭ জানয়ারী) মঙ্গলবার দুপুরে রংপুরের গংগাচড়া উপজেলায় দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) ডাক্তারপাড়া প্রশিক্ষন কেন্দ্রের ফ্রি কম্পিউটর প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি গংগাচড়া সরকারি কলেজের প্রাভাষক (হিসাব বিজ্ঞান) মোঃ হাবিবুর রহমান।
অনুুষ্ঠানেদুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহামুদুর রহামন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি কর্মকর্তা নাজনিন নাহার, গংগাচড়া সরকারি কলেজের আইসিটি প্রশিক্ষক মোঃ রতন মিয়া, কেমিষ্ট্রি প্রশিক্ষক আবু সাদাত মোঃ সাইদুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















