জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে এবং উন্নয়ন বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র শিল্পায়ন বন্ধ্যাত্ব ও বাজেট বৈষম্য নিরশনে করনীয় বিষয়ক কর্মশালা পরবর্তী অগ্রগতি এবং অনুষ্ঠিতব্য জাতীয় কনভেনশনের প্রাক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যম কর্মির সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।
গতকাল (৭ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় রংপুর নগরীর ডিসির মোড় স্থানীয় একটি হোটেলে রংপুরের প্রিন্টা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ও সমাজ, রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে সরকারের উন্নয়ন বাজেটে স্থানীয় চাহিদার প্রতিফলন নিশ্চিত করতে হবে।
রংপুর বিভাগের উন্নয়নে একটি পৃথক উন্নয়ন কমিশন গঠন করা জরুরি। রংপুর বিভাগের ৮ জেলার পৌনে দুই কোটি মানুষের ভাগ্যোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রংপুরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষে রংপুরের জনগণ এবং জনপ্রতিনিধের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরী।
















