জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরে ধাপ লালকুঠি এলাকাবাসীর আয়োজনে ও লসেন্ট লাইফস্টাইল, রংপুর থাই অ্যালুমিনিয়ামের সহযোগিতায় রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল গফ্ফার, ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহেদা আনোয়ারী লাকি সকলকে ফুল ও ১টি করে শাল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
শনিবার রাতে নগরীর লালকুঠি মোড়ে সকল এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল গফ্ফার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহেদা আনোয়ারী লাকি, এলাকার সমাজ সেবক নাজাম নাগভি টিংকু, জাবেদ হোসেন সুইডেন, তরিকুল ইসলাম, হাসানুজ্জামান তরফদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ধাপ লালকুঠির সকল এলাকাবাসী উপস্থিত ছিলেন।
















