জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এর শীতবস্ত্র বিতরণ । গতকাল রবিবার সকালে রংপুরের গংগাচড়া লক্ষিটারী ইউনিয়নের মহিপুর ব্রিজ সংলগ্ন পবিস ২ এর ভৌগলিক এলাকায় পূর্ব ইচলী আশ্রয়ণ ও অবলম্বন আশ্রয়ণ প্রকল্পে মোট ২০০জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাং সেলিম উদ্দিন। এছাড়াও রংপুরের বিভিন্ন এলাকায় মোট ৬০০টি কম্বল বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বাপবিবো চেয়ারম্যান ও একান্ত সচিব মোহাম্মদ মইনুল হাসান, পরিচালক (প্রশাসন) পবিস মনিটরিং ও বাপবিবো’র ব্যঃপঃ (উঃ) পরিদপ্তর মোঃ আনোয়ার হোসেন, রংপুর পবিস-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ হারুন অর-রশিদ, বাপবিবো রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ নিয়াজ মোহাম্মদ, গংগাচড়া ভূমি অফিসের সহকারী কমিশনার নয়ন কুমার সাহা, বাপবিবো রংপুরের নির্বাহী প্রকৌশলী বিজয় কান্ত পাল, গংগাচড়া জোনাল অফিস রংপুর পবিস ২ এর ডিজিএম মোহাম্মদ আব্দুল জলিল । শীতবস্ত্র বিতরণ শেষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
















