সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন

রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস স্মরণে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার সংগঠক আলো বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু,

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য এডভোকেট কামরুন্নাহার খানম শিখা,সংগঠক বিউটি সুলতানা প্রমূখ।নেতৃবৃন্দ বলেন ১৯৯৫ সালে ইয়াসমিন হত্যার প্রতিবাদে সারাদেশে অভূতপূর্ব আন্দোলন সৃষ্টি হয়।সেই আন্দোলনে পুলিশের গুলিতে সাতজন যুবক শহীদ হয়।এর ফলে সারাদেশে দাবানলের মত আন্দোলন ছড়িয়ে পড়ে। তার চাপে ধর্ষণ ও হত্যাকারী পুলিশ সদস্যদের ফাঁসি হয়।নারীর মর্যাদা রক্ষার এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।সামনের দিনেও নারীর অধিকার ও মর্যাদা আদায়ের আন্দোলনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস

আমাদের অনুপ্রেরণা যোগাবে।নেতৃবৃন্দ আরও বলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর আন্দোলনকারী শক্তি যে অন্তর্বতীকালীন সরকার গঠন করেছে সেই সরকারের কাছে নারীসমাজের দাবি -নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তারা কার্যকরী ভূমিকা রাখবে

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM