সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নাশকতার মামলায় বিএনপির ৫ জনের ১০ বছরের সাজা প্রদান

রংপুরে নাশকতার মামলায় বিএনপির ৫ জনের ১০ বছরের সাজা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে নাশকতা মামলায় বিএনপির পাঁচ জনের ১০ বছরের সাজা প্রদান করেছে রংপুরের অতিরিক্ত জেলা জজ কোর্ট (১)। ২০১৩ সালের হরতালে রংপুরে নাশকতার উদ্দেশ্যে আনা ৫৬টি চকলেট বোমা উদ্ধার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডনসহ দলটির আরো চারজনের নেতাকে কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে এ রায় প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলা জজ কোর্ট (১) এর বিজ্ঞ বিচারক কৃষ্ণ কান্ত রায়। ওই আদালতের অতিরিক্ত পিপি এডঃ আব্দুল সাত্তার স্বদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দন্ডিত আসামিরা হলেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেন। অদ্য ২০/১১/২৩ ইং তারিখে বিজ্ঞ অতিঃ জেলা ও দায়রা জজ-১ম আদালত, রংপুরে সুত্রঃ কোতয়ালী থানার মামলা নং-৫২ তাং- ১৯/০৫/২০১৩ ইং ধারাঃ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪-খ/৫, জি আর নং- ৪০৬/১৩ (কোতয়ালী),

স্পেশাল ট্রাইঃ মামলা নং- ৫৯/১৫ মূলে ০৫ জন আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হওয়ার উক্ত ধারায় প্রত্যেক আসামী কে ১০ (দশ) বছর করে সশ্রম কারাদন্ড তৎসহ ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM