জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমীতে মহানগর ছাত্রসমাজের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্র সমাজের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত আসিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, মহানগর ও জেলা জাতীয় পার্টির সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল মামুন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদিল এমপি, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, জেলা যুব সমিতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,
মহানগর যুব সমিতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাদেরী শান্তি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফারুক হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ রানা দিপু, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মাহবুবুর রহমান বেলাল, জেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর তিনটায়। এরপর শুরু হয় ভোট। প্রার্থীদের পছন্দমত ভোটারকে ভোট দেন। সভাপতি পদে আরিফ আলী ও আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রেদওয়ানুল ইসলাম সৌধ ও আলমগীর হোসনে জসিম, সাংগঠনিক সম্পাদক পদে নুরুজ্জামান ইমন ও ফুয়াদ হাসান প্রতিদন্দীতা করেন।
৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচন হয়েছেন আমিনুল ইসলাম, সর্বচ্চো ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম, ২৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচন হয়েছেন নুরুজ্জামান ইমন।
















