জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে বিশ্ব পানি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র রংপুরের আয়োজনে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট এর সহযোগিতায় গতকাল (১২ এপ্রিল) রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ায় দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ নুর আলম ।
অনুুষ্ঠানে দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রর নির্বাহী পরিচালক মোশফেকা রাজ্জাকের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মোঃ ইশবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিয়ার রহমান, এনজিও কর্মি কেএম আলী সম্রাট, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রর প্রধান নির্বাহী মোঃ নুরুল ইসলাম দুলু, সদস্য ব প্রতাপ, শ্যাডো নির্বাহী পরিচালক মোঃ সরোয়ার জামিল খন্দকার, সমাজ সেবক মোঃ আজাদ মোস্তফা আনছারী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রর ফিল্ড ভলান্টিয়ার মোছাঃ দোলনা আক্তার।
















