সর্বশেষ
সর্বশেষ

রংপুরে বিশ্ব মান দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুুুরে বিশ্ব মান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল শনিবার (১৪ অক্টোবর) সকালে ৫৪ তম বিশ্ব মান দিবস উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি পঙ্কজ চন্দ্র রায় (বিপিএম), অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামসুর রহমান কোয়েল, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর ক্যাবের সভাপতি আব্দুর রহমান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার রংপুরের উপ পরিচালক জিলুফা সুলতানা। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উপপরিচালক ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ।

উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর বিশ^মান দিবস পালন করা হয়। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ৫৪ তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM