জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সাহিত্য একাডেমির আয়োজনে মাটি বই প্রকাশনার মোড়ক উন্মোচন , উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গতকাল শনিবার বিকাল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে মাটি বই প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম । অনুষ্ঠনের আলোচনা সভায় রংপুর সাহিত্য একাডেমির সভাপতি হাই হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মাহাবুবুল ইসলাম, কবি ও সাহিত্যিক ফরিকুজ্জামান, সাহিত্যিক ও গবেষক মোস্তফা তোফায়েল, সাহিত্যিক ও সংগঠক রেজাউল করিম মুকুল, বাংলার চোখের সভাপতি তানবীর হোসেন আশরাফী, বিশিষ্ট ঠিকাদার আমিন মোস্তাজির, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মাহগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, রংপুর সওজ এর নির্বাহী পরিচালক সাজেদুর রহমান সাজিদ, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, কবি তৈয়বুর রহমান বাবু, বাদল রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম, সদস্য রেজাউল ইসলাম রেজা, সেলি
















