জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে র্যাব ১৩’র অভিযানে গাইবান্ধায় চাঞ্চল্যকর অটো মিশুক চালক আনিছুর রহমান @ ঠান্ডা মিয়া হত্যা মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (২ মে) শুক্রবার সকাল ১১টায় রংপুর সিও বাজার সংলগ্ন র্যাব ১৩’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র্যাব ১৩’র অধিনায়ক মোহাঃ জয়নুল আবেদীন ।
তিনি বলেন, গত ২৫ এপ্রিল গাইবান্ধা জেলায় মিশুক অটো চালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান, অরফে ঠান্ডা মিয়াকে অজ্ঞাতনামা দুস্কৃতকারীর ছুরিকাঘাতে মারাত্বক ভাবে আহত করে মুমুর্ষ অবস্থায় ভোর ৪.৩০ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন স্টেডিয়াম সংলগ্ন পিডিবি নেসকো-১ অফিস গেটের পাশে ফেলে রেখে যায় এবং অটো মিশুকটি ছিনতাই করে নিয়ে যায়। গত ২৫ এপ্রিল সকাল ৮.৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটো মিশুক চালক আনিছুর রহমান @ ঠান্ডা মিয়া মুত্যুবরণ করেন ।
পরবর্তিতে তার স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং -৩৩, ২৫/০৪/২০২৫। এ বিষয়ে র্যাব ১৩’র একাধিক টিম ছায়া তদন্ত নামে এবং মামলাটির ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়। এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ব্যাবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১লা মে সন্ধা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গাইবান্ধা সদর থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বর্ণিত মামলার ৪জন আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন, ১। মোঃ কবির আলম(২৭), পিতা মৃত খলিল মিয়া, ২। মোঃ রাসেল মিয়া (২৮), পিতা মোঃ আসলাম মিয়া, ৩। মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা মোঃ আনিছুর রহমান, ৪। মোঃ রাশেদ মন্ডল (৪২), পিতা মোসলেম উদ্দিন মন্ডল। সর্ব জেলা গাইবান্ধা। আসামীর রাশেদ মন্ডলের গ্র্যারেজ থেকে অটো মিশুকটি উদ্ধার করা হয়।
















