জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ৎজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন উপলক্ষে রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১০ জানুয়ারী) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডা: মো: আখতারুজ্জামান।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে জাতির পিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ উকিল উদ্দিন। অনুষ্ঠান শেষে জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় লায়ন্স স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
















