জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
শহীদ ফটো সাংবাদিক তাহির জামান প্রিয়’র হত্যার বিচার ও জন্মদাতা বাবার স্বীকৃতির দাবিতে শহীদ প্রিয়’র বাবা মোস্তফা জামান পপি সাংবাদ সম্মেলন করেন। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে নগরীর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ প্রীয়’র বাবা আবু হেনা মোস্তফা জামান পপি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মোঃ আবু হেনা মোস্তফা জামান পপি রংপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ডের ডুয়ার্সলেন কামালকাছনা এলাকার বাসিন্দা। আমার ছেলে ফটো সাংবাদিক শাহীদ তাহির জামান প্রিয় জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে (১৯ জুলাই২০২৪) ইং তারিখে ঢাকায় আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়। পরবর্তীতে আমার সাবেক স্ত্রী মোছাঃ সামসি আরা জামান কলি আমার ছেলের নাম ব্যবহার করে সরকারী-বেসরকারী দপ্তর হতে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে।
যা আইন বহির্ভূত। এ সময় তিনি আরও বলেন, আমার সাবেক স্ত্রী সামসি আরা জামান কলি বিগত ২০ বছর আগে আমাকে ও আমার ছোট্ট শিশু পিয়কে ছেড়ে দিয়ে সে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সেই ব্যাক্তির সাথে ঘরসংসার করে আসছে। এমতঅবস্থায় আমি অতি কষ্টে (ছোট্ট শিশু) আমার ছেলে তাহির জামান প্রিয়কে ছোট হতে লালন পালন করে বড় করছি। আমার ছেলেকে আমার আদর্শে মানুষ করেছি।
কিন্তু আমার ছেলে শহীদ হওয়ার পর কিভাবে সেই সাবেক স্ত্রী আমার শহীদ ছেলের স্বত্বাধীকারীর অংশিদার হয়। তাই আমি বর্তমার অন্তর্বতীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রসাশনের কাছে দাবি জানাচ্ছি, আমি পিতা হিসেবে আমার ছেলের স্বীকৃতি চাই এবং সরকারী ও বেসরকারী সকল দপ্তরে আমার ছেলের পাশে অভিভাবক হিসেবে আমার নাম চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিয়র চাচা আবুল কালাম সামসুদ্দিন রনি, চাচাতো ভাই রাফিফ, এলাকাবাসী আশফাক টিটু, শাহ আলম, সেলিম, মিল্টন প্রমূখ।
















