জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর ১৭ ফেব্রুয়ারী ২০২৫ খৃ. – বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী রাম জীবন কুন্ডুর সভাপতিত্বে গতকাল রংপুর নগরীর ধাপ হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রী অশোক মাধক রায়, সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল রায়, শ্রী গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার, সহ প্রচার সম্পাদক শ্রী অনয় মুখার্জি।
উল্লেখ্য, প্রতিনিধি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলাসহ রংপুর মহানগর কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
















