জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
শারদীয় দূর্গাপুজার বিজয়া দশমী ও বিসর্জন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় রংপুর নগরীর কালেক্টরেট সুরভী উদ্যানের পাশে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী ।
অনুষ্ঠানের আলোচনা সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বাংলাদেশ সেনা বাহিনীর মেজর রিয়াজ, রংপুর মেট্রাপলিটন পুলিশের ডিসি ক্রাইম শিবলী, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু,
সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য রংপুর মহানগরের সদস্য সচিব দিলিপ চন্দ্র ঘোষ, গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক তৌহিদুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন থানা কমিটির সাধারণ সম্পাদক দিলিপ সরকার, রংপুর কালিবাড়ী মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল বাগচী, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















