জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যাল প্রধান শিক্ষকসহ কর্মরত শিক্ষক-কর্মচারীদের হয়রানী ও মিথ্যা প্রচারণা চালিয়ে সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষকদের আয়োজনে সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জয়নাল আবেদীন নামে এক অভিভাবক। বক্তব্যে তিনি বিদ্যালয়টির সুষ্ঠু শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য
প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক-কর্মচারীদের হয়রানী না করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উপজেলার নটাবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ১১ জন শিক্ষক দ্বারা সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে । ফলে প্রতি বছর শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ গ্রহণে ভালো ফলাফলও চলমান রয়েছে। ২০১৯ সালে যোগদানের পর হতে বর্তমানে প্রধান শিক্ষক হিসবে জাহাঙ্গীর কবির সরকার বিদ্যালয়টির সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছেন।
অবিভাবকরা সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ দিন থেকে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠানটির ক্ষতিসাধনের জন্য চেষ্টা করে যাচ্ছে। নিয়ম-নীতি তোয়াক্কা না করে নটাবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়টির কোয়াটার কিলোমিটারের মধ্যে নটাবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অবকাঠামো সহ তৈরী করেন। পরে অনুমোদনে ব্যর্থ হয়ে আবারও নটাবাড়ী নিম্ন বালিকা বিদ্যালয় তৈরী করেন।
এভাবে দিনের পর দিন শিক্ষার ব্যবস্থা ধ্বংশ করার জন্য পায়তারা করে যাচ্ছেন কথিত অত্র প্রতিষ্ঠানটির সুনাম ক্ষু করার জন্য দীর্ঘ দিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন নটাবাড়ী গ্রামের কুচক্রিমহল আরিফ আনজুম সহ তার ভাড়াটে বাহিনী। মনগড়া তথ্য দিয়ে প্রায় সময় বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে ওই বিদ্যালয়ের কর্মরত শিক্ষক- কর্মচারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মানববন্ধন, খবর প্রকাশ করে থাকেন।
পরে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর থেকে তারা তাদের ঐ বিদ্যালয়টি
প্রতিষ্ঠিত করতে নটাবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়র বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে থাকে এছাড়াও প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সরকারসহ কর্মরত সহাকারী শিক্ষক- কর্মচারীদর বিরুদ্ধ উপজলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন দপ্তর মিথ্যা ও সাজানো অভিযোগ দায়ের করেন । এছাড়াও লোক ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে বিদ্যালয় ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকী ধামকী প্রদানসহ তাদের দেয়া অভিযোগে জোর পূর্বক সাক্ষ্য দেয়ার জন্য শিক্ষার্থীদর নিকট থেকে জোরকরে
ও সাদা কাগজে স্বাক্ষর নেন।
এদের বিরুদ্ধে অধিকত্বর তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি শিক্ষক-কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে রংপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হাসান বলেন, আরিফ আনজুমের নেতৃত্বে কুচক্রি মহলটি বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংশের পায়তারা করছেন। তিনি এ ব্যপারে সুষ্ঠু তদন্তের দাবী করেন। পরে
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন কে শিক্ষক-কর্মচারীরা অভিভাবকবৃন্দ লিখিত স্মারক লিপি প্রদান করেন।
















