জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে ও রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের তত্ত¦াবধানে রংপুরে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় রংপুর পর্যটন মোটেল সম্মেলন কক্ষে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মোঃ এহছানে এলাহী।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আরিফ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ, ইউনিসেফ রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিত অফিস প্রধান এএইচ তৌফিক আহমেদ, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর। এ সময় রংপুুরের বিভিন্ন সররকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
















