জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে পিওর লাইফ গ্লোবাল লিমিটেড এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১০টায় রংপুরে পুরাতণ পাবলিক লাইব্রেরী হলরুমে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, প্রধান আলোচকের বক্তব্য রাখেন পিওর লাইফ গ্লোবাল লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিওর লাইফ গ্লোবাল লিমিটেড এর প্রলয় কৃষ্ণ দেবনাথ, পিওর লাইফ গ্লোবাল লিমিটেড এর ডিক্টের অব মার্কেটিং মোঃ কামরুল ইসলাম, ডিরেক্টর অব এ্যাডমিন ফয়জুর রহমান, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকন, গংগাচড়ার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ইউনুস আলী, সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















