সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সরকারের উপর আস্থাহীনতার কারণেদেশে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে….রংপুরে জিএম কাদের

সরকারের উপর আস্থাহীনতার কারণেদেশে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে….রংপুরে জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, সরকারের উপর আস্থাহীনতার কারণে দেশে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে। এ আন্দোলন যৌক্তিক ও সমর্থনযোগ্য। আমাদের দেশের প্রেক্ষাপটে আস্থাহীনতা বিরাজ করছে।

সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা পাচ্ছে না। সরকার তাদের অনুগতদের চাকুরীতে নিয়ে আসছে মুক্তিযোদ্ধা কোটাকে ব্যবহার করে। আর এ জন্য ছাত্ররা আন্দোলন করছে সরকার যেন চাঁপের মুখে সেটি তুলে নেয়। সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় রংপুরে দু’দিনের সফরে এসে সার্কিট হাউজ প্রাঙ্গনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ঘনিষ্ঠজন। সরকারের সাথে তারা সব সময় থাকে এবং সরকারের কর্মকান্ডকে সমর্থন করে। সরকার বলছে নতুন পেনশন স্কিমে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে।কিন্তু এরপরেও শিক্ষকরা আস্থাহীনতার জায়গা থেকে আন্দোলন করছে।

জিএম কাদের বলেন, তিস্তা প্রকল্প বিষয়টি সরকার জটিল করে তুলেছে। আমরা বিভিন্নভাবে বাহিরের শক্তির কাছে পরনির্ভর হয়েছি। সরকার জনগণের স্বার্থ চিন্তা না করে নিজেদের ক্ষমতায় থাকার চিন্তা করেছে। যদি পদ্মাসেতু ঋণ নিয়ে তৈরী করা হয়, তবে কেন তিস্তা মহাপরিকল্পনা ঋণ নিয়ে করা হবে না। এটি হলে গোটা দেশের মানুষ উপকৃত হবে।

জিএম কাদের বলেন, আমরা বলতে পারি ঋণ নিয়ে ঘি খাওয়ার মত অবস্থা দেশে বিরাজ করছে। ফলে ঋণের বোঝা জনগণের উপর পড়বে। ইতোমধ্যেই আমাদের অর্থনীতিতে বড় ধরনের ধ্বস নেমেছে। সরকার করোনা,
ইউক্রেন যুদ্ধের অযুহাত দেখাচ্ছে।

অথচ ভারতের মুদ্রাস্ফিতি অর্ধেকে নেমেছে, নেপালে মুদ্রাস্ফিতি কমেছে।দেউলিয়া দেশ শ্রীলংঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। সব দেশ এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি। সরকার দূর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশ পরিচালনা করছে। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টিরসহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণসম্পাদকশাফিউল ইসলাম শফি যুব সংগতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম সহ অন্যরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM