জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রংপুর জেলা কমিটির আয়োজনে নব নির্বাচন নির্বাহী কমিটির শপথ গ্রহন, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর কামাল কাছনা রোডস্থ রুপকথা মিলনায়তনে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে নব নির্বাচন নির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান আইডিইবি’র প্রধান নির্বাচন কমিশনার কাজী তৌহিদ আহমেদ । শপথ গ্রহন করেন, রংপুর জেলা আইডিইবি’র নব নির্বাচিত সভাপতি মোঃ আবু তাহের চৌধুরী, সহ সভাপতি মোঃ আবু আনোয়ার হোসেন, সহ সভাপতি এ এস এম আমিনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাইজুল ইসলাম ,
অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইদুল ইসলাম, চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মোঃ আবুল বাশার, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ সাজেদুল কবির, সাহিত্য সাংকৃতি ও প্রকাশনা সম্পাদক মোঃ মেজবাউর রহমান, সমাজকল্যান সম্পাদক আলী মোঃ জাহাঙ্গীর , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নেজামুল হক,
তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদুল করিম, মহিলা ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক মোছাঃ সাদেকা সুলতানা, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ রশিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান, সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য আবু তাহের মোঃ খায়রুল বাশার, নির্বাহী সদস্য মোঃ হাফিজার রহমান, নির্বাহী সদস্য মোঃ হারুন অর রশিদ, নির্বাহী সদস্য মোঃ সালাম হোসেন।
অনুষ্ঠানে রংপুর জেলা আইডিইবি’র অন্তবর্তীকালীন নির্বাহী কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ আফজালুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক প্রকৌশলী একেএম মমিনুল হক, রংপুর জেলা আইডিইবি’র অন্তবর্তীকালীন নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী আব্দুছ ছাত্তার শাহ, সদস্য সচিব প্রকৌশলী মোঃ খসরু সরকার, সহ অন্যান্য অতিথিবৃন্দ । অনুষ্ঠানে সঞ্চালনা করেন এবিএম বদরুদ্দোজা।
















