সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা পুলিশ সুপারের সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

রংপুর জেলা পুলিশ সুপারের সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর, আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপুজা ২০২৪ উদযাপন উপলক্ষে রংপুর জেলা আওতাধীন ৮টি থানা মহানগর এলাকার পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।

মি.শরীফ উদ্দিন বলেন, আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২৪ উদযাপন সফল করতে রংপুর জেলার সকল পুজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আমাদের সর্বোচ্চ নজরদারি আছে । এছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই সাথে সনাতন ধর্মারম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপশি পূজা উদযাপন কমিটির লোকেদের সজাগ থাকতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু, সহ সভাপতি ধীমান ভট্টাচার্য্য, বাংলাদেশ পুজা উদাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, পুজা উদযাপন পরিষদের নেতা শুব্রত সরকার মুকুল সহ কোতয়ালী, মিঠাপুকুর, বদরগঞ্জ, পীরগাছা, পীরগঞ্জ, গংগাচড়া, কাউনিয়া, তারাগঞ্জ ৮ থানার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM