সর্বশেষ
সর্বশেষ

তামিমকে টপকে শীর্ষে মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

চেন্নাই, আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। এই রেকর্ড গড়ার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে গেছেন মুশফিক।

চেন্নাইয়ে চলমান ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রান সংগ্রহ করেন। তার আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক।
ভারতের বিপক্ষে খেলতে নামার আগে মুশফিকের রান ছিল ৪৬৩ ম্যাচে ১৫,১৮৪। ৩৮৭ ম্যাচে ১৫,১৯২ রান নিয়ে শীর্ষে ছিলেন তামিম।
গতকাল টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসে ৮ রানে আউট হয়ে তামিমকে স্পর্শ করেন মুশফিক। আজ দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে তামিমকে টপকে যান তিনি। এই ইনিংসে ১টি করে চার-ছক্কায় ১৩ রানে আউট হন মুশফিক। ফলে তিন ফরম্যাট মিলিয়ে মুশির রান এখন ৪৬৪ ম্যাচে ১৫,২০৫। ক্যারিয়ারে ৯১ টেস্টে ৫৯১৩, ২৭১ ওয়ানডেতে ৭৭৯২ এবং ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে ৩৮৭ ম্যাচে ১৫,১৯২ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে নেমে গেছেন তামিম।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৪৪৬ ম্যাচে ১৪,৭০১ রান করেছেন তিনি। ৪২০ ম্যাচে ১০,৬৯৪ রান নিয়ে চতুর্থস্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ১০ হাজার রান করেছেন মুশফিক-তামিম-সাকিব ও মাহমুদুল্লাহ।
১০ হাজারের নীচে সবার উপরে আছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এখন পর্যন্ত ২২৪ ম্যাচে ৭১৮৩ রান করেছেন তিনি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM