জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল বলেছেন, সব ধর্মও শান্তপিূর্ণ সহঅবস্থানের কথা বলেন। জাত, ধর্ম, বর্ণ দলমত নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সব কিছুর উপর সমান অধিকার আছে, সকল ধর্ম সমান। সকল মানুষ সমান। আমরা সকলে প্রত্যেকে একে অপরের ধর্মকে শ্রদ্ধা করি।
শুভ দীপাবলি -১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে গত বৃহস্পতিবার দক্ষিণ কামাল কাছনা দাসপাড়া শ্রী শ্রী কালি মাতা মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, কথায় আছে, কাউকে যদি সম্মান করা হায়, সম্মান পাওয়া যায়। সম্মান না করলে, সম্মান পাওয়া যায় না। এই দুনিয়াতে আমি সম্মান করবো, এই দুনিয়ায় আমি সম্মান পাবো। না করলে ঠিক তার উল্টোটাই পেতে হবে।
তিনি আরো বলেন, আমরা সকল ধর্মে প্রতি সম্মান জানিয়ে সুন্দরভাবে আমাদের সকল ধর্মের যে সকল আচার অনুষ্ঠান আছে, সেগুলো সফলভাবে উদযাপন করবো। সবগুলো অনুষ্ঠান উদযাপনের অর্থ হচ্ছে, আনন্দের সাথে উদযাপন করাা এবং ঠিকভাবে করতে পাড়া।
আমরা সেই বাংলাদেশকে স্বপ্ন দেখি, যে বাংলাদেশে কাধেকাধ মিলিয়ে দেশের উন্নয়নে আমাদের যে যাত্রা, সেটাকে সমানভাবে বৈষাম্যহীনভাবে আমরা নিয়ে যাবো। সকলের সবকিছুর সমান অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, কথার অধিকার থাকবে, চলার অধিকার থাকবে, ধর্ম পালনের অধিকার থাকবে। রংপুরের উন্নয়নে জন্য সকল দপ্তরে আমাদের যে কার্যক্রমগুলো পরিচালিত হবে, পরিকল্পনা থাকবে, কিভাবে খারাপকে সরিয়ে দিয়ে ভালোকে প্রতিষ্ঠিত করা যায়, সে ভাল ভাল কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে সেই কাজগুলো করছি, সেটার জন্য সবাইকে পাশে চাই।
দাসপাড়া শ্রী শ্রী কালি মাতা মন্দির কমিটির উপদেষ্ঠা শ্রী ধীমান ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর আহবায়ক মো: শামসুজ্জামান সামু ও গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহবায়ক মো: তৌহিদুর রহমান। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি শ্রী রামজীবন কুন্ডু ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রী বিকাশ দাস। সভাশেষে শ্রী শ্রী কালীপূজা শুরু, পুস্পঞ্জলী রাত্রী, প্রসাদ বিতরনঅনুষ্ঠিত হয় এবং পহেলা নভেম্বর শুক্রবার সন্ধ্যায় গীতাপাঠ ও সাংন্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
















