সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর বিভাগীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

রংপুর বিভাগীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

”গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগান সামনের রেখে (৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) রংপুর বিভাগীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন এবং আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে রংপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুর এর আয়োজনে বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধান অতিথি রংপরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর।

অনুষ্ঠানের আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আব্দুল লতিফ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, সামাজিক বন বিভাগের রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য- ১৫ দিন ব্যপী বৃক্ষমেলায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকা হতে এসে স্টল দিয়েছে। মেলায় মোট ৫৫টি স্টল অংশ নেয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM