সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে উইন্স স্কুল অ্যান্ড কলেজে নতুন বই বিতরন

রংপুরে উইন্স স্কুল অ্যান্ড কলেজে নতুন বই বিতরন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে উইন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শিক্ষার্থদের নতুন বই বিতরন ও ২০২৫ এর পাঠদানের শুভ উদ্বোধন করা হয় । গতকাল (৮ই জানুয়ারি ২০২৫) বুধবার সকাল ১০টায় নগরীর মেডিকেল পুর্বগেট সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থদের নতুন বই বিতরন উপলক্ষে সমাবেশ, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্ঠা শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন মোঃ মানিক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাহফুজার রহমান, ইনচার্জ মোঃ নুরুল হুদা উপস্থাপক ও উপস্থাপক মনিরুজ্জামান সহ বিভিন্ন বিষয়ের প্রভাষক ও শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী মানবিক, হৃদয়বান ও যুগোপযোগী আলোকিত মানুষ হবে।

এছাড়া মানবিক মানুষ তৈরির প্রত্যয়ে অদ্য অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে প্রফুল্ল মনে শিক্ষার্থীরা যেন ক্লাসে আসে সেই লক্ষ্যে চ্যালেঞ্জ টু চেঞ্জ স্লোগান নিয়ে উইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একঝাঁক তরুণ মেধাবী দক্ষ শিক্ষক মন্ডলি নিয়ে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। এসময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক গণ সতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM