জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ১০ম মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৪ এপ্রিল) নগরীর নিউ সেনপাড়াস্থ মেট্রোপলিটন চেম্বারের অস্থায়ী কার্যালয়ে ১০ম মাসিক সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোঃ রুবায়েত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু, পরিচালক মোঃ আসলাম, পরিচালক সাব্বির আহমেদ,
পরিচালক মোঃ আখতারুজ্জামান মওলা, পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, পরিচালক সালাহউদ্দিন মোস্তফা জামাল সুমন, পরিচালক মোঃ আইয়ুব আলী, পরিচালক জাবেদ হোসেন জুয়েল, পরিচালক নাজমুল আলম নাজু, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহীল শাফী, পরিচালক মোঃ মাসুদ রানা ও পরিচালক খোন্দকার ইফতেখার ইলাহী। সভায় মার্চ ২০২৬ইং আয়-ব্যয়ের হিসাব অনুমোদন প্রদান ও অফিস ব্যবস্থাপনাসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
















