জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ওয়ার্ল্ডস প্রোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ এর আয়োজনে রংপুর বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল (৪ এপ্রিল) শনিবার রংপুর পর্যটন মোটেল হলরুমে বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় প্রানি সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ আবদুল হাই সরকার।
অনুষ্ঠানে ওয়াপসা-বিবি বিভাগীয় কর্মশালা কমিটির আহবায়ক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্ব বিশেস অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভিআইপি শাহাদাত পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড, রংপুরের পরিচালক সাহেদা পারভীন ত্রিশা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পোল্ট্রি রিসার্চ সেন্টারের দপ্তর প্রধান (রু.দা.) ড. মোঃ সাজেদুল করিম সরকার, ওয়াপসা-বিবি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান, ওয়াপসা-বিবি বিভাগীয় কর্মশালা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মাহমূদুল হাসান শিকদার, রংপুর জেলা প্রানি সম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজনুল হুদা।
কর্মশালায় তৌফিক এগ্রো ল্যাব রংপুরের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ মোঃ তাজুল ইসলাম সরকার সহ ওয়াপসা-বিবি কার্যনির্বাহী পরিষদ সদস্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, রংপুর অঞ্চলের তৃণমূল খামারীবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।














