সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে রংপুরে ছাত্র শিবিরের মানববন্ধন

শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে রংপুরে ছাত্র শিবিরের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বেলা ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার আয়োজনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে রাতের আঁধারে অসংখ্য আলেমকে খুন করা হয়েছে।

ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে হত্যা সংঘটিত হলেও এখনও বিচারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার না হওয়ায় আন্দোলনের নায়ক হাসনাত আব্দুল্লার ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তা ভয়াবহ ইঙ্গিত দেয়। এ জন্য পিলখানা হত্যাকাণ্ড, ২৮ ফেব্রুয়ারি প্রতিবাদকারীদের গুলি করে হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে স্বাধীন কমিশন গঠন করার দাবি জানান তিনি।

বাংলাদশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সেক্রেটারি আনিসুর রহমান বলেন, আমরা শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। ভারতীয় ফ্যাসিবাদ ও আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। দেশে ফ্যাসিস্টদের কোনো স্থান হবে না। এ সময় আরও বক্তব্য দেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM